জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচও-এর ছাড়পত্র পেল মডার্নার টিকা

লেখক:
প্রকাশ: ৫ years ago
THE HAGUE - vaccine against coronavirus COVID-19 coronavirus coronavacccin A doctor vaccinates a patient. Minister Hugo de Jonge, together with Germany, France and Italy, is buying 300 million doses of a British vaccine that has yet to be proven to be effective and safe. Countries and pharmaceutical companies are hastily looking for a drug and vaccine for the corona virus. ROBIN UTRECHT

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর ছাড়পত্র পেয়েছে মডার্নার টিকা। শুক্রবার দুনিয়ার যে কোনও দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ভ্যাকসিনটি তালিকাভুক্ত করা হয়। এর ফলে চাইলে যে কোনও দেশই যে কোনও সময় ভ্যাকসিনটি ব্যবহার করতে পারবে।

এ নিয়ে এ পর্যন্ত মোট পাঁচটি কোভিড টিকাকে জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Manual3 Ad Code

সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের বিশেষজ্ঞ কমিটি দেখেছে মডার্না-র কোভিড টিকার কার্যকারিতা ৯৪ দশমিক ১ শতাংশ। তাই বিশ্বের সব দেশেই এটি জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৮ ডিসেম্বর আমেরিকার বাইরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মডার্না-র টিকার জরুরি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।’ ২০২১ সালের ৬ জানুয়ারি ইউরোপের দেশগুলোতে ভ্যাকসিনটি বাণিজ্যিকভাবে সরবরাহের অনুমোদন দেয় এফডিএ। এর ধারাবাহিকতায় এবার দুনিয়াজুড়ে জরুরি ব্যবহারের জন্য ডব্লিউএইচও-এর ছাড়পত্র পেলো মডার্নার ভ্যাকসিন। এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের আওতায় দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের কাজ অপেক্ষাকৃত সহজ হবে। কেননা সরবরাহের জন্য নির্ধারিত টিকার তালিকায় আরও একটি ভ্যাকসিন যুক্ত হলো।

Manual5 Ad Code

ইতোপূর্বে ডব্লিউএইচও কর্তৃক জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া টিকাগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code