জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস – ডেপুটি স্পীকার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২১ minutes ago

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল এমপি বলেছেন- জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস। তিনি (বুধবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্স ইউনিট (রামরু) আয়োজিত ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানের “Introducing the Parliamentary Caucus on Climate Change and Displacement” সেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের সংসদ, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ। এই সংসদ জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ডেপুটি স্পীকার বলেন- এই সংসদই অনুধাবন করতে পেরেছে যে, আমাদের জনগণ জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেসব সমস্যায় ভুগছে তা মোকাবেলা করার জন্য আমাদের একটি পার্লামেন্টারি ককাস প্রয়োজন।

Manual3 Ad Code

তাই দীর্ঘ সময় পরে সকলকে সাথে নিয়ে একটি পার্লামেন্টারি ককাস গঠন করা হয়েছে। পার্লামেন্টারি ককাস গঠনের উদ্দেশ্যই হচ্ছে সকলে মিলে একসাথে কাজ করা যাতে জনগণের দুর্ভোগ লাঘবে সংসদ কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই পার্লামেন্টারি ককাস তৃণমূল পর্যায়ে যারা বাস্তুচ্যুতি নিয়ে কাজ করে তাদের সার্বিক সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এমপিদের সংশ্লিষ্ট করে জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক পার্লামেন্টারি ককাস গঠন করা হয়েছে।

Manual4 Ad Code

এ ককাসের মাধ্যমে সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও বাস্তুচ্যুত মানুষের সমস্যা চিহ্নিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ প্রদান এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনে ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য খুব সামান্য দায়ী হলেও এর বিরূপ প্রভাবের শিকার হচ্ছে বেশি। তিনি তৃণমূল পর্যায়ের বাস্তুচ্যুত মানুষের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসকে সর্বদলীয় ককাস উল্লেখ করে উক্ত ককাস চেয়ারপার্সন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি তাঁর বক্তৃতায় বলেন, জনগণের সমস্যা দূরীকরণে ও তাদের দুর্যোগ থেকে রক্ষা করতে সংসদের ভেতরে এবং বাইরে থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের সাধ্যমত অবদান রাখার চেষ্টা চালিয়ে যাবো।

Manual2 Ad Code

রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাস এর সদস্য মো: রাশেদুল ইসলাম রাশেদ এমপি; আবুল হোসেন খান এমপি ও মো: আনোয়ারুল হক এমপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। দুই দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও গবেষক, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) এর প্রতিনিধিগণ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code