জলবায়ু মোকাবিলায় কঠোর হোন: কেরি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
Manual5 Ad Code

গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়ছে আশঙ্কাজনকভাবে। এর সঙ্গে খরা, বন্যাসহ ভয়াবহ ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ বিপর্যয়ের ঘটনাও বাড়ছে। নীতিনির্ধারকেরা বলছেন পরিবেশ বিপর্যয় ঠেকাতে জলবায়ু কর্মীরা যেসব সাহসী পদক্ষেপ নিতে বলছেন, সেগুলোর বিষয়ে সবাইকে বিশেষভাবে নজর দেওয়া উচিত।

Manual2 Ad Code

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডে বিশ্বের ধনী দেশগুলোকে নিয়ে জাতিসংঘের কপ২৬ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নীতিনির্ধারকেরা বলছেন, সেখানে তাঁদের বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা করতে এবং তরুণ জলবায়ুকর্মীদের সতর্কবাণীগুলোকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আন্তরিকতা দেখাতে হবে।

Manual3 Ad Code

কপ২৬-এর সভাপতি অলোক শর্মা গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ইতালির মিলানে প্রস্তুতিমূলক আলোচনার পর জলবায়ু বিতর্কে নতুন করে তাৎপর্য দেখা দিয়েছে। যেখানে গ্রেটা থুনবার্গসহ হাজার হাজার তরুণ জলবায়ুকর্মী সরকারকে জলবায়ুর বিপর্যয় মোকাবিলায় দেওয়া কথা রাখার আহ্বান করেছেন। বিশ্বকে জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি দিতে তহবিল সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।

মিলানে এক বৈঠকের পর শর্মা সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে এবং বৈঠকের কক্ষে সবাই এর গুরুত্বের বিষয়টি উপলব্ধি করেছেন।’

২০১৫ সালে কপ২৬ বিশ্বের ২০০টি দেশ প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছিলেন। শর্মা বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ বিষয়ে আরও বেশি পদক্ষেপ নিতে একমত হয়েছেন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোকে সাহায্য করতে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code