জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি জাকির হোসেন মিলন, চট্টগ্রামের হাটহাজারি পৌর ছাত্রদল নেতা সুহেল রানা এবং বরগুনার পাথরঘাটার ছাত্রদল নেতা আসাদুজ্জামানকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
বুধবার (১৪ মার্চ) দুপুর ২টায় মিছিলটি নগরীর মজুমদারী থেকে শুরু করে আম্বরখানা পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেলের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন সাজ্জাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য দুলাল আহমদ, শেখ দীপু, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভুইয়া পলাশ, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক মো. আব্দুস সালাম, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, সাদিকুর রহমান বাচ্চু, সাজিদুল ইসলাম সাজু, মান্নান আহমদ ইমন, আমিনুর রশিদ আমিন, আহমেদ সালাম, রবিউল আউয়াল শিবলু, ওয়াহিদ আহমদ, কামরুল হাসান আরমান, পায়েল আহমদ, পারভেজ আহমদ, পারভেজ আহমদ আলম, ময়নুল ইসলাম, হাসান আহমদ সুহেল, শেখ জহিরুল ইসলাম জুয়েল, নাহিদ চৌধুরী, মাসুম রেজা, ফিরোজ খান কুটি, শাহরিয়ার আহমদ সুমন, ফাহিমুল ইসলাম ফাহিম, আদহাম আহমদ, রিপন আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code