নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ক্যাপিটল হিলে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হয়েছেন বৃহস্পতিবার। ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। খবর: সিএনএনের

আদালতের বিচারক মজিলা উপাধ্যায় জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় হবে। মামলার পরবর্তী কার্যক্রম চলবে ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকানের আদালতে। পরের শুনানিতে মামলার বিচার শুরুর তারিখ জানানো হতে পারে।

Manual4 Ad Code

২০২০ সালের নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলা হয় ক্যাপিটল হিলে, যেখানে দেশটির আইনসভা বা কংগ্রেস ভবন অবস্থিত। সেই নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য মার্কিন আইনপ্রণেতারা যখন পার্লামেন্ট হাউজ ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে বসেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকশ উগ্র সমর্থক সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশের বাধা ভেঙে ভবনে ঢুকে পড়ে, ভাঙচুর চালায়। ওই ঘটনায় স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের এক তদন্তে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code