জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বর্ষিকীতে গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক-এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

Manual8 Ad Code

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হাসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের প্রূখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code