ভারতীয় রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাপক প্রশংসা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশ যেভাবে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে, তাতে ভবিষ্যতে দেশটি অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। শুক্রবার কলকাতায় একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।

Manual4 Ad Code

কোনো দেশের নাম উল্লেখ না করে রাজনাথ সিং বলেন, ভারতের একটি প্রতিবেশি রাষ্ট্র, যারা ধর্মীয় গোঁড়ামি, অন্ধ বিশ্বাস ও সংকীর্ণতায় জর্জরিত, তাদের বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দেশটি দারিদ্র্য, বেকারত্ব এবং সন্ত্রাসবাদে জর্জরিত উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা এবং ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code