ঢাকার বাসে আগুন: নেপথ্যের হুকুমদাতাদের আইনের আত্ততায় আনতে হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: গত বছর থেকে ঢাকার রাজনৈতিক পরিবেশ শান্ত ছিল। কিন্তু, হঠাৎ বৃহস্পিতবারে ঢাকার বাসে আগুন সবকিছু উল্টা-পাল্টা করে দিয়েছে। ত্তই আগুনের ঘটনায় ইতিমধ্যে বিএনপির নেতাদের আসামি করা হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে আগুন দেয়া হয়েছে ১০টি বাসে। ঘটনাগুলো ঘটেছে দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে বাসে আগুন ধরিয়ে দেয়। পরিবহন মালিক সংগঠনের নেতারা দাবি করেছেন, আগুন লাগানো হয়েছে গানপাউডার দিয়ে। রাজধানীর শাহজাহানপুর, মতিঝিলের মধুমিতা সিনেমা হল, পূবালী ফিলিং স্টেশনের কাছাকাছি, পীর ইয়েমেনি মার্কেট, নাইটিঙ্গেল মোড়, আজিজ সুপার মার্কেট, নয়াবাজার, ভাটারার কোকাকোলা মোড়, সচিবালয়ের ৫ নম্বর গেট এবং উত্তর আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় আগুন দেয়া হয়।

Manual4 Ad Code

পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত, শান্ত রাজধানীকে উত্তপ্ত করার উদ্দেশ্যেই আগুন লাগানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, বাসে আগুন দেয়ার ঘটনায় তারা একাধিক ভিডিও ফুটেজ পেয়েছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে অনেককে আটক করা হয়েছে, মামলাও করা হয়েছে অনেকের বিরুদ্ধে।
ঘটনাটি যেদিন ঘটেছে, সেদিন ঢাকা-১৮ আসনে উপনির্বাচন হচ্ছিল। এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, তারা সংঘবদ্ধ শক্তি। কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর ভিন্ন ভিন্ন এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনায় ধরে নেয়া যায় দুর্বৃত্তদের একটি সাংগঠনিক কাঠামো রয়েছে। আমরা আশা করব, ভিডিও ফুটেজ দেখেই হোক অথবা অন্য কোনো উপায়ে, দুর্বৃত্তদের চিহ্নিত করা সম্ভব হবে। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে সামাজিক স্থিতিশীলতা। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অপরিসীম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code