জাতিসংঘের প্রস্তাব ফেরালেন মার্কেল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ জাতিসংঘে উচ্চ পর্যায়ের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব ছিল অ্যাঙ্গেলা মার্কেলের কাছে। তিনি তা ফিরিয়ে দিলেন। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও  গুতেরেস এই প্রস্তাব দিয়েছিলেন জার্মানির সাবেক চ্যান্সেলারকে। কিন্তু মার্কেল এই পদ নিতে রাজি হননি বলে তার অফিস ও জাতিসংঘ সূত্রে জানা গেছে।

জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলে এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে মার্কেল ফোনে গুতেরেসের সঙ্গে কথা বলেন। তিনি সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান এবং বলেন, ওই পদ তিনি নিতে পারছেন না।

Manual3 Ad Code

মার্কেলকে গ্লোবাল পাবলিক গুডস নিয়ে উচ্চ পর্যায়ের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব দেন গুতেরেস। জাতিসংঘের সূত্র জানাচ্ছে, জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করেছে। এটা গুতেরেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ কমিটি।

এই কমিটি গ্লোবাল পাবলিক গুডস চিহ্নিত করবে এবং কোন কোন ক্ষেত্রে সরকারগুলির আরো উন্নতি দরকার সেটাও জানাবে। কীভাবে সরকারগুলি লক্ষ্যপূরণ করতে পারে, সেবিষয়েও কমিটি জানাবে বলে জাতিসংঘের সূত্র উদ্ধৃত করে জার্মানির মিডিয়া জানিয়েছে।

Manual6 Ad Code

১৬ বছর ধরে জার্মানির চ্যান্সেলার ছিলেন মার্কেল। ৬৭ বছর বয়সি এই রক্ষণশীল রাজনীতিক গত বছরের শেষে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তিনি আর জাতীয় নির্বাচনে দাঁড়াননি। অবসর নেওয়ার আগে তিনি রাজনীতি-পরবর্তী সময় কীভাবে কাটাবেন, তানিয়ে কোনো কথা বলেননি।

Manual8 Ad Code

একটি পত্রিকার খবর হলো, ম্যার্কেল তার আত্মজীবনী লিখছেন। তার দীর্ঘদিনের সঙ্গী বাউম্যান তাকে এই কাজে সাহায্য করছেন। তিনি জানিয়েছেন, এই স্মৃতিকথায় মার্কেল তার জীবনের কাহিনি শোনাবেন না, বরং তিনি যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলি সম্পর্কেই বলবেন। সেই সঙ্গে তার জীবনের ফেলে আসা দিনগুলি একবার ফিরে দেখবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code