জাতিসংঘ মহাসচিবের আহ্বান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual5 Ad Code

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে উভয় পক্ষ এবং এ অঞ্চলের অন্যান্য দেশ একে অপরকে সম্মান করতে পারে এবং শান্তি ও মর্যাদার সঙ্গে একসঙ্গে বাস করতে পারেন। ইসরাইলের ওপর হামাসের হামলার এক বছর পূর্ণ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

মহাসচিব আরও বলেন, ৭ অক্টোবরের হামলা ছিল নৃশংস, এতে শিশু ও নারীসহ এক হাজার ২৫০ জনেরও বেশি ইসরাইলি ও বিদেশি নাগরিক নিহত হয়। এ সময় তারা অবর্ণনীয় সহিংসতার শিকার হয়েছেন। সেদিন অনেক নারী ও শিশুসহ আড়াই জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল।

Manual7 Ad Code

তিনি বলেন, ৭ অক্টোবর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হামাসের এই নিন্দনীয় কর্মকাণ্ড ও মানুষকে জিম্মি করার ঘটনার সোচ্চার ও স্পষ্টভাবে নিন্দা জানানোর দিন।

মহাসচিব তার বার্তায় আরও বলেন, গত এক বছরে তিনি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের দুঃখ-কষ্টে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

Manual7 Ad Code

অ্যান্তোনিও গুতেরেস বলেন, ৭ অক্টোবরের পর ভয়াবহ সহিংসতা ও রক্তপাতের ঢেউ শুরু হয় এবং এক বছর আগে সেই ভয়ঙ্কর হামলার পর শুরু হওয়া যুদ্ধ একের পর এক জীবন ধ্বংস করে চলেছে। এটি গাজার ফিলিস্তিনিদের এবং এখন লেবাননের জনগণের জন্য মারাত্মক মানবিক দুর্ভোগের কারণ হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code