জাতীয় নির্বাচন ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব দিয়েছেন সাংবাদিকরা।

Manual6 Ad Code

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে সাংবাদিকরা এ সুপারিশ করেন।

সংলাপে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। তাহলেই দেখা যাবে আওয়ামী লীগ কটি সিট পায়, আর বিএনপি কটি সিট পায়।

ইসিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা শতভাগ ন্যায্য ভোট করবেন বলে আশা করছি না। তবে ৫০ শতাংশ সাফল্য পেলে স্যালুট জানাবো। আগামী নির্বাচন ভালোভাবে না হলে খুনোখুনি হবে। মেশিনগান নিয়ে নামবে।

তাসমিমা হোসেন বলেন, ডিসি-এসপিকে বললে এখন আর কোনো কাজ হয় না। আমরা যাচ্ছি কোথায়? লিডারশিপের অভাব প্রতিটি বেলায়। আমরা এখন উপরের দিকে তাকিয়ে থাকি। প্রথমে গণভবন, তারপর আল্লাহর দিকে।

Manual4 Ad Code

এ সময় তাসমিমা হোসেনের বক্তব্য সমর্থন করে প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ইসিকে উদ্দেশ করে বলেন, সারাদেশে একদিনে নির্বাচন না করে ভাগ ভাগ করে নির্বাচন করতে পারেন।

Manual8 Ad Code

এদিকে ইসির তৃতীয় দফা সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১১জন ইসির এই আমন্ত্রণে সাড়া দেননি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code