জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এলএলবি পরীক্ষা ৩ নভেম্বর শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষা আগামী ৩ নভেম্বর থেকে সারা দেশে ৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।

Manual5 Ad Code

বুধবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযনো হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারা দেশে ৭১টি কলেজের মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code