জাতীয় শোক দিবস পালনে মালয়েশিয়া মহানগর আ: লীগের প্রস্তুতি সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

আহমাদুল কবির, মালয়েশিয়া: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা করেছে মালয়েশিয়া মহানগর আওয়ামী লীগ। ৯ আগষ্ট রবিবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মোঃ মামুনের সভাপতিত্বে যুগ্ন সাধারন সম্পাদক মো: সাঈদুর রহমান সরকারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামাল।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, মফিজুল ইসলাম আরজু, মোঃ সাচ্ছু মিয়া, মোঃ ইউনুছ মিয়া, মোঃ অনিক আমিন, মোঃ এশাদুর রহমান, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ শাহিন আহমেদ, মোহাম্মদ রিয়াদ, ফারুক ুশকদার শান্ত প্রমূখ।
সভায় বর্তমান মহামারি করোনা মোকাবেলায় মালয়েশিয়া সরকারের বেধেঁদেয়া নিয়ম কানুন মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code