চামড়া খাতও ছাড়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: চামড়া ও চামড়াজাত পণ্য রফতানির বিপরীতে সঠিক মূল্য না আসায় সমস্যায় ছিলেন এ খাতের ব্যবসায়ীরা। এখন থেকে বিষয়টি ডিসকাউন্ট কমিটিতে আবেদন করার সুযোগ পাবেন এ খাতের উদ্যোক্তারা। এতদিন শুধু পোশাক রফতানির বিষয়ে ডিসকাউন্ট কমিটি সিদ্ধান্ত নিতে পারতো।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

Manual4 Ad Code

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চামড়াজাত দ্রব্য রফতানির বিপরীতে ডিসকাউন্ট দাবির আবেদন ডিসকাউন্ট কমিটি বিবেচনা করবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মাধ্যমে আবেদনপত্র ডিসকাউন্ট কমিটিতে পেশ করতে হবে। ডিসকাউন্ট কমিটিতে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code