কানাডায় নারী দিবসের সম্মাননা পেলেন বাংলাদেশি ডলি বেগম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

আন্তর্জাতিক নারী দিবসে কানাডার ‘পেস-আরএমএম উইম্যান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০১৯’ পেলেন বাংলাদেশি-কানাডিয়ান ডলি বেগম।

 

Manual3 Ad Code

তিনি কানাডার অন্টারিয়ো প্রদেশের একজন সংসদ সদস্য। কমিউনিটিতে অবদান রাখার জন্য ‘ওম্যান অব ডিস্টিঙ্গশন’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেয় বেসরকারি সংস্থা ‘প্রগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট’ (পেস) ও টরন্টো থেকে সম্প্রচারিত শিক্ষামূলক বিনোদন চ্যানেল ‘রেডিও মেট্রো মেইল’ (আরএমএম)।

 

পেস ও আরএমএম এর প্রতিনিধিরা স্থানীয় সময় শনিবার এ সম্মাননা দেওয়ার ঘোষণা দেন।

Manual8 Ad Code

 

অনুষ্ঠানে ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়ে রেডিও মেট্রো মেইলের চেয়ারপারসন নুসরাত জাহান বলেন, “প্রতি বছর কানাডার সামাজিক, রাজনৈতিক ও জাতীয় জীবনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত একজন কানাডিয়ান নারীকে আমরা সম্মাননা জানাই। এ বছর ডলি বেগমের এ সম্মাননা প্রাপ্তিতে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত নারীরা মূলধারার রাজনীতিতে আরও বেশি অবদান রাখতে উৎসাহিত হবেন বলে আমরা আশা করি।”

Manual5 Ad Code

 

 

ডলি বেগমের সঙ্গে পেস’র প্রেসিডেন্ট মুস্তাফা মাহমুদ ও রেডিও মেট্রো মেইলের চেয়ারপারসন নুসরাত জাহান

 

উইমেন অ্যাচিভার্স পুরস্কার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ডলি বেগম বলেন, “কম্যুনিটির সর্বস্তরের মানুষ ও সংগঠনের ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভর করেই আমার সব কাজ, কম্যুনিটির মানুষের ক্ষমতায়নের জন্য সাধ্যমতো আমি সব কিছুই করতে প্রস্তুত, মানুষের জন্য, মানুষের পরামর্শেই কাজ করতে চাই। এ সম্মাননা মানুষের ভালোবাসারই আরেক রূপ, আমি আজ আবেগাপ্লুত।”

Manual3 Ad Code

পেস এর প্রেসিডেন্ট মুস্তাফা মাহমুদ বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “বুদ্ধিবৃত্তিক সমাজে ভালো বিষয়গুলো চর্চা করার মাধ্যমে পেস নারীর অগ্রযাত্রায় সাধ্যমতো যে কোনো রকমের সাহায্য করতে প্রস্তুত।”

 

আয়োজকরা জানান, পেস ও রেডিও মেট্রো মেইল আগামী ৩০ জুন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডলি বেগমকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেবে।

 

গত বছর এ সম্মাননা পেয়েছিলেন ‘প্ল্যান কানাডার’ আন্তর্জাতিক কার্যক্রম বিভাগের নেতৃত্ব দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক তানজিনা মির্জা, আর ২০১৭ সালে এ সম্মাননা পেয়েছিলেন কানাডার প্রাক্তন চিফ টাউন প্ল্যানার অটোয়ার রাশেদা নাওয়াজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code