জানুয়ারিতে অক্সফোর্ডের ভ্যাকসিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জানুয়ারিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন বড়দিনের পরপরই অনুমোদন পেতে পারে। ব্রিটিশ সরকারের সিনিয়র কর্মকর্তারা আভাস দিয়েছেন, ২৮ বা ২৯ ডিসেম্বর ভ্যাকসিনটিকে অনুমোদন দিতে পারে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের চূড়ান্ত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সোমবার এসব তথ্য দাখিল করা হবে। এমএইচআরএ- এর একজন মুখপাত্র জানিয়েছেন, পর্যালোচনা চলমান রয়েছে। তবে সময়সীমা নিয়ে তিনি কোনও আপত্তি তুলেননি। গ্রেট ব্রিটেনে ইতোমধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নিয়েছেন। এই মাসের শুরুতে নিয়ন্ত্রক সংস্থা জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি প্রয়োগের অনুমতি দেয়। ফাইজারের ভ্যাকসিনটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code