জাপান যাবে বিডি বিমান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে আগামী ১ সেপ্টেম্বর।

যাত্রীরা বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার উপর ৫% ডিসকাউন্ট পাবেন।

Manual1 Ad Code

বিমান জানিয়েছে, ঢাকা-নারিতা রুটে বিশেষ ছাড়ে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত এই বিশেষ মূল্য চালু থাকবে। এসময়ের মধ্যে ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৪৯,১০০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু হবে ৮৪,৪৯৬ টাকা থেকে। অন্যদিকে নারিতা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৫৭৮৭ টাকা বা ৩৩,৮০০ জাপানি ইয়েন থেকে এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৫৬০১৪ টাকা বা ৭৩,৩৪০ জাপানি ইয়েন থেকে।
অফারকালীন বিশেষ ছাড়ের টিকেটগুলো নন-রিফান্ডেবল। তবে অফার শেষে ঢাকা থেকে এ রুটের একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৭০,৮২৮ টাকা থেকে এবং রিটার্ন টিকিটের মূল্য শুরু হবে জনপ্রতি ১,১১,৬৫৬ টাকা থেকে। ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীরাও বিশেষ মূল্যের টিকিট ক্রয় করতে পারবেন।

Manual1 Ad Code

ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশ্যে যাত্রা করবে। নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code