জামালদের প্রেরণা এখন সাবিনারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: কম্বোডিয়াকে তাদের মাঠে এক গোলে হারিয়ে জয়ের রেকর্ড রেখেছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে সেই আত্মবিশ্বাস নিয়ে এবার নেপালের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ারা। সাবিনাদের সাফ জয়ের মঞ্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই এখন নেপাল জয়ের মিশন জামাল ভূঁইয়াদের। কাল মঙ্গলবার বিকাল পৌনে ৬টার এই ম্যাচকে ঘিরে মিলছে লড়াইয়ের প্রতিশ্রুতি।
হাভিয়ের কাবরেরার অধীনে চলতি বছর এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। তাই কম্বোডিয়ায় প্রথম জয়ের পর কাঠমান্ডুতেও জয়ে রাঙাতে চাইছেন ৩৭ বছর বয়সী কোচ। দিন কয়েক ধরে কাবরেরার সেই চাওয়া বাস্তবায়নে জামালরা নেপালে নিজেদের তৈরি করছে। তাই তো কাবরেরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন, ‘২২ দিনের লম্বা ট্রেনিং এবং কম্বোডিয়া ম্যাচ শেষ করে এখানে এসেছি। অবশ্যই কম্বোডিয়ার বিপক্ষে জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখানে রিকোভারির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। আবহাওয়াও অনুকূল। ছেলেরা আগামীকালকের ম্যাচ জেতার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code