জামায়াতের ৩ দিনের কর্মসূচি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। আগামী ১ আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (২৪ জুলাই) দলের প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সোমবার ঘরোয়াভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ জুলাই দেশের সব মহানগরী এবং ৩০ জুলাই সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code