জার্মানিতে নিষিদ্ধ হলো স্টর্মব্রিগেড ৪৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জার্মানিজুড়ে তল্লাশি অভিযান পরিচালনার পর অতি দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী সংগঠন স্টর্মব্রিগেড ৪৪-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার। তিনি জানিয়েছেন, এই সংগঠনটি উলফসব্রিগেড ৪৪ বলেও পরিচিত। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে। নিষিদ্ধ করার ফলে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ওই সংগঠন ও এর সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এছাড়া আপত্তিকর নথিপত্র আটক করতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code