জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা: এএফডি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: দেশের জ্বালানি চাহিদা মেটাতে জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা। এমন মন্তব্য করেছেন জার্মানির অতি রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র নেতা টিনো ক্রুপাল্লা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual3 Ad Code

জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্টের সঙ্গে আলাপকালে টিনো ক্রুপাল্লা বলেন, এএফডি এমন পররাষ্ট্রনীতি চায় যেখানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি বলেন, আমরা যদি রুশ গ্যাসের অভাব পূরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সরবরাহকারীকে প্রয়োজন পড়বে। যতটা সম্ভব স্বাধীন হতে হলে আমাদের ইরান থেকে গ্যাসও কিনতে হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code