জার্মানির সঙ্গে আলোচনা ইউক্রেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: লেপার্ড ট্যাংক সরবরাহ নিয়ে জার্মানির সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন। বিষয়টি নিয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual4 Ad Code

ওলেস্কি রেজনিকভ জানিয়েছেন, জার্মান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার খোলামেলা আলাপ হয়েছে। এই আলোচনা অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

এর আগে ইউক্রেনকে আরও উন্নত ট্যাংক ও অস্ত্র দিয়ে সহায়তা নিয়ে আলোচনা করতে শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিলিত হন ন্যাটো ও ৫০ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। তবে কিয়েভকে লোভনীয় জার্মান যুদ্ধ ট্যাংক ‘লেপার্ড’ সরবরাহের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কারণ হিসেবে বলা হচ্ছে, জার্মানি লেপার্ড ট্যাংক দিলে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code