ইলিনয়ে ১০০ সেনা মোতায়েন চাইছে ট্রাম্প প্রশাসন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code
যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ১০০ জন সেনা মোতায়েন করতে চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। সোমবার এ তথ্য জানিয়েছেন স্টেইটের গভর্নর জেবি প্রিটসকার।

এক সংবাদ সম্মেলনে প্রিটসকার বলেন, ইলিনয়ে শত সেনা মোতায়েন করতে ডিপার্টমেন্ট অব ওয়ারকে অনুরোধ করেছে ট্রাম্প প্রশাসন। স্টেইটে সেনা মোতায়েন নিয়ে বার্তা পেয়েছে ইলিনয় ন্যাশনাল গার্ড।

Manual3 Ad Code

Manual5 Ad Code

এ বিষয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানতে পারেনি রয়টার্স।

Manual5 Ad Code

বার্তা সংস্থাটির আরেক প্রতিবেদনে বলা হয়, ফেডারেল কর্তৃত্ববলে রবিবার ওরেগন ন্যাশনাল গার্ডের ২০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। অন্যদিকে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নগর পোর্টল্যান্ডে সেনাবাহিনী পাঠাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে ওরেগন।

এর আগে শনিবার পোর্টল্যান্ডে সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘অভ্যন্তরীণ সন্ত্রাসীদের’ হাত থেকে অভিবাসন স্থাপনার সুরক্ষায় সেনাদের পাঠানো হবে। তাদের প্রয়োজনে পূর্ণ শক্তি প্রয়োগের কর্তৃত্ব দিচ্ছেন তিনি।

Manual8 Ad Code

উল্লেখ্য, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরে ট্রাম্পের সামরিক বাহিনী মোতায়েন নতুন নয়। ইতোপূর্বে লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের পাশাপাশি বিক্ষোভের মুখে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইলিনয়ে ১০০ সেনা মোতায়েন চাইছে ট্রাম্প প্রশাসন
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code