জাহাজে ধাক্কা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ চীন-ফিলিপাইনের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ইচ্ছাকৃতভাবে উপকূলরক্ষী জাহাজগুলোতে ধাক্কা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছে চীন ও ফিলিপাইন। স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) এমন অভিযোগ ওঠেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে ক্রমবর্ধমান সংঘর্ষের সর্বশেষ ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। দক্ষিণ চীন সাগরের সাবিনা শোলের কাছে হওয়া সামুদ্রিক এই সংঘর্ষ এক মাসের মধ্যে দেশ দুটির মধ্যকার পঞ্চম ঘটনা।

Manual3 Ad Code

ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনামের দাবি করা অংশসহ প্রায় পুরো দক্ষিণ চীন সাগর নিজেদের বলে দাবি করে থাকে বেইজিং। এই জলপথে বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এই সাগর তেল ও প্রাকৃতিক গ্যাস এবং মাছের মজুদে সমৃদ্ধ বলে মনে করা হয়। ২০১৬ সালে চীনের এমন দাবিগুলোর কোনও আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছিল স্থায়ী সালিশি আদালত। তবে আদালতের এমন রায় প্রত্যাখ্যান করেছিল বেইজিং।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code