জিপিএইচ ইস্পাত ও এবিসি রিয়েল এস্টেটসের মধ্যে চুক্তি সই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: কোয়ান্টাম প্রযুক্তির উচ্চ শক্তিসম্পন্ন রড সরবরাহের জন্য জিপিএইচ ইস্পাত লিমিটেড ও এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি এই চুক্তি সই হয়।

Manual8 Ad Code

বুয়েট গবেষণায় প্রমাণিত হয়েছে জিপিএইচ ইস্পাত উৎপাদিত বাংলাদেশের উচ্চ শক্তিসম্পন্ন একমাত্র রড জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ ডি-আর কম শক্তির রডের তুলনায় ৩০ পারসেন্ট পর্যন্ত সাশ্রয়ী যা এবিসি রিয়েল এস্টেটস তাদের চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলোতে ব্যবহার করবে।

Manual5 Ad Code

জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

Manual2 Ad Code

চুক্তি সই অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির, পরিচালক সালেহীন মুশফিক সাদাফ, জেনারেল ম্যানেজার (হেড অব করপোরেট সেলস) মোহাম্মদ এনামুল ইসলাম এবং এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র ঘোষ, পরিচালক সৌগত ঘোষ, পরিচালক অসীম কুমার জোয়ারদার, উপমহাব্যবস্থাপক বেনজির রহমানসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code