জিমেইল সার্চ ও গুগল ওয়ার্কস্পেসে নতুন সুবিধা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: নতুন কিছু আপডেট এসেছে গুগল ওয়ার্কস্পেসে। এরমধ্যে জিমেইল সার্চ ফলাফলে নতুন কিছু ইমপ্রুভ করা হয়েছে। ব্যবহারকারী ওয়েবে ই-মেইল সার্চ করার সময় নতুন আপডেটের ফলটি পাবেন বলে জানানো হয় গুগলের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এখন থেকে জিমেইল সার্চের ফল আরও বেশি প্রাসঙ্গিক এবং কনটেক্সচুয়াল হবে।

এছাড়া গুগল শিটে একটি ফিচার যোগ করা হয়েছে। এখন থেকে টেবিলের সাইড প্যানেলটি ব্যবহারকারী ইচ্ছেমতো রিসাইজ করতে পারবেন। এতে কোনও পিভট টেবিলে কলামের নাম যদি অনেক বড় হয় বা কোনও ফিল্ড যদি অনেক বড় হয় তাহলে ব্যবহারকারী তার সুবিধা মতো রিসাইজ করে নিয়ে পুরো টেক্সট পড়তে পারবেন।

Manual2 Ad Code

এছাড়া গুগল মিটে কল অথবা ডকস, শিটস অথবা স্লাইডে কোনও কিছু প্রদর্শন করার সময় ব্যবহারকারী মিটিংয়ের চ্যাট প্যানেল থেকে সহজেই এগুলো অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ব্যবহারকারী চাইলে মিটিংয়ে যে কোনও সংখ্যক অংশগ্রহণকারী অথবা সবাইকে এর একসেস দিতে পারবেন। আবার ব্যবহারকারী চাইলে ডকুমেন্ট, স্প্রেডশিট অথবা প্রেজেন্টেশনকে একত্রিত করেও সাজাতে পারবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code