জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো শ্রীলঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: লঙ্কানরা আগেই জানতো রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সুপার সিক্সে জয় পেলেই সবার আগে তারা নবম দল হিসেবে নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের ফাইনাল নিশ্চিত করেছে। যার মধ্য দিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

Manual2 Ad Code

ওয়ানডে সুপার লিগ থেকে ৮টি দল আগেই নিশ্চিত হয়ে গেছে। বাছাই পর্ব থেকে মূল পর্বে যাবে দুটি দল। চলমান সুপার সিক্স থেকে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে লঙ্কানরা ছাড়াও ছিল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে এখন বিশ্বকাপের মূল পর্বের জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে। তাদের পয়েন্ট ৬।

Manual5 Ad Code

অন্যান্য ম্যাচে রান হলেও এই ম্যাচে সেভাবে রান পায়নি জিম্বাবুয়ে। ৩২.২ ওভারে ১৬৫ রানেই গুটিয়ে যায় তারা। তবে ছন্দে থাকা শন উইলিয়ামন ৫৭ বলে ৫৬ রান করেছেন। রাজা ৫১ বলে করেছেন ৩১। এই জুটিই মূলত স্বাগতিকদের টেনে নিয়েছে। নাহলে বাকি ব্যাটারদের ব্যর্থতায় তাদের অবস্থা আরও শোচনীয় হতে পারতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code