আতালান্তার বিপক্ষে বেনজেমাকে পাচ্ছে না রিয়াল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতালান্তার বিপক্ষে করিম বেনজেমাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। তারকা স্ট্রাইকার ছাড়াও চোটের জন্য নেই প্রথম পছন্দের এক ঝাঁক খেলোয়াড়।

Manual7 Ad Code

 

ইতালিয়ান প্রতিপক্ষের মাঠে রিয়ালের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায়। এজন্য সোমবার ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লা লিগার দলটি। চোটের জন্য গোলরক্ষকের বাইরে নিয়মিত দলের কেবল ১১ জন ফুটবলার আছেন এই তালিকায়।

Manual2 Ad Code

 

লিগে গত শনিবার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে দলে ছিলেন না গোড়ালির গাঁটের চোটে পড়া বেনজেমা। ম্যাচ শেষে কোচ জিনেদিন জিদান বলেছিলেন, আতালান্তা ম্যাচে বেনজেমাকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না, পুরোপুরি ফিট থাকলেই কেবল দলের সঙ্গী হবেন।

Manual2 Ad Code

 

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৮ ম্যাচে ১৭ গোল করা বেনজেমা ছাড়াও চোটের কারণে দলের বাইরে আছেন অধিনায়ক সের্হিও রামোস, এদেন আজার, মার্সেলো, দানি কারভাহাল, ফেদে ভালভেরদে, রদ্রিগো, আলভারো ওদ্রিওসোলা ও এদের মিলিতাও।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code