জিয়া স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা না করলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় না এনে জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিল। জিয়াউর রহমান দেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে শুধু রাজনীতি করার অধিকারই দেয়নি, তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। ঝালকাঠি সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে ঝালকাঠি সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code