জীবনের সুক্ষ্মতম অনুভূতিই সাহিত্যের মূল উপাদান: কেমুসাসের সভায় কিশোয়ার মোশাররফ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদক : বিশিষ্ট সাহিত্য সমালোচক ও অনুবাদক কিশোয়ার মোশাররফ বলেছেন, ভাষা হিসাবে বাংলা সবসময় শক্তিশালী। সাহিত্যের প্রাচীনযুগ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত বাংলা কবিতা প্রেরণার উৎসাহ জুগিয়েছে। কবিতার চিত্রকল্পের মাধ্যমেই ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র উঠে এসেছে। কবিতা মুলত কবিদের প্রবাহমান আবেগের ফসল। কেমুসাসে ১১৪২তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।

Manual6 Ad Code

আজ বৃহস্পতিবার (০৯.০২.২০২৩) সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে এবং শামীম গাজির উপস্থাপনায় অনুষ্ঠিত আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, জীবন সদস্য হেলাল হামাম, জীবন সদস্য শামসীর হারুন রশীদ। সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, সামিয়া আফরিন, শাহিনা জালালি, মোবারক হোসেন, সাজিদুর রহমান, জুবের আহমদ সার্জন, কবির আশরাফ, পারভেজ হুসেন তালুকদার, শাহীন ইসলাম এডভোকেট, শামসীর হারুন রশীদ, বাহাউদ্দিন বাহার, মকসুদ আহমদ, মাজহারুল ইসলাম মেনন, আতাউর রহমান বঙ্গী প্রমুখ। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code