জুনের মধ্যেই উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মা সেতু : সেতুমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুনের মধ্যেই পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রোববার (৩ এপ্রিল) সেতু বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

সেতুমন্ত্রী বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৭ ভাগ, নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯২ ভাগ।

মন্ত্রী জানান, মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি শতকরা ৬৫ দশমিক ৬৮ ভাগ। পাশাপাশি গ্যাস পাইপলাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৯৯ ভাগ এবং ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৭৯ ভাগ।

Manual1 Ad Code

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামসহ সেতু বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code