জুড়ীর কৃষ্ণনগর স্কুলে বিএনপি কেন্দ্রীয় নেতার উপহার

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual3 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ঢাকা -১৩ (মোহাম্মদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের পক্ষ থেকে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার হিসেবে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লোকেস চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায়

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্য দেন মতিঝিল ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতিঝিল ৯ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সদস্য নিজাম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা ইলিয়াছুর রহমান ময়না, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ, মফিজ উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা বৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামতউল্লাহ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জুড়ীর কৃষ্ণনগর স্কুলে বিএনপি কেন্দ্রীয় নেতার উপহার
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code