সিলেট বেতারের নতুন আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

গত সোমবার এই দায়িত্ব গ্রহণকালে বেতারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কলা কুশলী বেতার ভবনের তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

তিনি সদ্য পদোন্নতি পেয়ে পরিচালক পদে বদলি হওয়ায় মোঃ ফখরুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

Manual1 Ad Code

আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মকর্তা হিসেবে সিলেট বেতারে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট কেন্দ্রে উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে পদোন্নতি পেয়ে বদলি হয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রমে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করেন।

Manual3 Ad Code

সেখান থেকে বদলি হয়ে তিনি সিলেট কেন্দ্রে যোগদান করলেন।

Manual6 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ মোহাম্মদ তারিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code