স্বাধীনতা দিবসে বাংলাদেশ বেতার সিলেটের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টঃ

Manual8 Ad Code

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বাংলাদেশ বেতার সিলেট বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রচার করছে।
বাংলাদেশ বেতার সিলেটের এফ এম ৮৮.৮, এফ এম ৯০ মেগাহার্জ ও মিডিয়াম ওয়েভ ৯৬৩ কিলোহার্জে এসব অনুষ্ঠান প্রচার হবে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠানে থাকবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অনুভূতি, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক কথিকা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের অংশ বিশেষ, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি ও গানের পরিবেশনা।
দিনব্যাপী অনুষ্ঠানে আরো থাকছে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান, তরুনদের অংশগ্রহণে অনুষ্ঠান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান, কাব্য সাহিত্য নিয়ে বৈঠকী আলোচনা, স্বরচিত কবিতা পাঠের আসর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ গীতিনকশা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ধারণকৃত অংশ বিশেষ নিয়ে বিশেষ বেতার বিবরনী।
উল্লেখ্য বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র মহান স্বাধীনতার মাস উপলক্ষে প্রচার করে যাচ্ছে “হৃদয় জুড়ে স্বাধীনতা” নামের মাসব্যাপী অনুষ্ঠান। এতে অংশগ্রহন করেন সিলেটের খ্যাতিমান রাজনীতিক, বুদ্ধিজীবি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষাবীদ, বীর মুক্তিযোদ্ধাসহ সুধি সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মো. তারিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের মহান স্বাধীনতা দিবদের শুভেচ্ছা জানিয়ে ২৬ মার্চ বাংলাদেশ বেতার সিলেটের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শোনার আমন্ত্রণ জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code