জেরুজালেম ইসরায়েলের চিরন্তন রাজধানী, দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে দেওয়া স্বীকৃতি ফিরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৮ সালে দেশটির পূর্ববর্তী সরকার এই স্বীকৃতি দিলেও বর্তমান সরকার তা ফিরিয়ে নেয়। আর এরপরই চটেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জেরুজালেম ইসরায়েলের চিরন্তন রাজধানী এবং কখনোই তা পরিবর্তন হবে না। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে দেওয়া স্বীকৃতি ফিরিয়ে নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এমনকি অস্ট্রেলীয় সরকারের এই পদক্ষেপকে ‘তড়িঘড়ি প্রতিক্রিয়া’ হিসাবেও আখ্যায়িত করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code