জেলি পুশকৃত ৫৬০ কেজি চিংড়ি জব্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

খুলনা প্রতিনিধি :
কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি রূপসা স্টেশান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষ যৌথভাবে পূর্ব রূপসাস্থ চারটি চিংড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে বিনষ্ট করেছে। এসময় ওই প্রতিষ্ঠানগুলোতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চিংড়িতে অপদ্রব পুশ করার কাজে জড়িত তিন জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ৫ অক্টোবর বেলা আড়াইটায় কোস্টগার্ড এ অভিযান চালায়। ৬ অক্টোবর কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম ফয়সাল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার পূর্ব রূপসাস্থ বাগমারা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি আটক করে। এসময় জেলি পুশকৃত চিংড়ি প্রক্রিয়াজাত করার অপরাধে ০৪ টি কোম্পানীকে একলাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ০৩ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাগমারা গ্রামের মৃত আনোয়ার মোল্লার ছেলে মো. শাহাজান (৩০), মো. নুর হাসানের ছেলে মো. সোহান শেখ (৩০)ও জয়পুর গ্রামের মৃত কাওসার শেখ এর ছেলে মো. মিজান শেখ (২৮)।
অপরদিকে রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানাধীন সাইলো জেটি এলাকায় বিসিজি হাড়বাড়িয়া স্টেশান চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ জন চোরাচালানকারীসহ ১৫৫০ লিটার অবৈধ ডিজেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করে। আটককৃত ব্যাক্তিরা হলো-
মোংলার কানাই নগর গ্রামের ফারুক খানের ছেলে মোঃ হাবিব খান (৪৫), অব্দুর রউফ হাওলাদারের ছেলে মোঃ আবুল শেখ (৪৮) ও নুর মোহাম্মদের ছেলে সুমন (১৮)।
আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী কার্য ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম ফয়সাল হক জানান, কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code