জোকোভিচের এক র‍্যাকেটের দাম ১ কোটি ১৮ লাখ টাকা!

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ক্রীড়া ডেস্ক:

একটা টেনিস র‍্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র‍্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।

কী আছে ওই র‍্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র‍্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।

Manual5 Ad Code

তবে ইতিহাস গড়া সেই র‍্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র‍্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র‍্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!

Manual2 Ad Code

এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র‍্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code