

আমি গোধূলির রঙ স্পর্শ করেছি, প্রেমে অ -প্রেমে ,
দেখা অ -দেখায় ,
বিষন্ন কুহেলিকায় সম্পর্কের দর্পনে |
আকণ্ঠ ভালোবাসা নিয়ে প্রতীক্ষারত কবিতার পংক্তিতে ,
দেখেছি ফুরিয়ে যাওয়ার ও থেকে যায় অফুরন্ত কিছু |
বাদল দিনে খুঁজি অতৃপ্ত ভালোবাসার অপূর্ণ ছোঁয়া |
রাগ অনুরাগে দুটি মন বাধা |
কুয়াশা ঢাকা রাতের হালকা, আগুনের তাপে শিশির ভেজা ঘাসের নগ্ন হেঁটে চলায় |
হৃদয় মাঝে আপন সাজে সন্ধ্যার মায়ায়
অব্যক্ত যন্ত্রণার গহবরে
এলে জীবন বিপন্নতায় কি দিয়ে স্বাগত জানাই ?
আছে বিন্দু ফোঁটা অশ্রু জল নিও জোছনার আমন্ত্রণে |
লেখকঃ কবি ও প্রাবন্ধিক।
যুক্তরাজ্য প্রবাসী।