জোড়া অর্ধশতকে বড় সংগ্রহের পথে ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

টানা ছয় ম্যাচ জিতে উড়তে থাকা ভারত আজ নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ রানেই প্রথম উইকেট হারায়। এরপরেই দলের হাল ধরেন শুভমান গিল ও বিরাট কোহলি। এই দুই ব্যাটারের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ভারত।

Manual2 Ad Code

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর আড়াইটায়।

Manual2 Ad Code

আজ ব্যাটিংয়ে নেমেই দিলশান মাদুশাঙ্কার প্রথম বলেই চার মারেন ওপেনার রোহিত শর্মা। প্রথম বলেই চার দিয়ে শুরু করেন তিনি। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন।

আগের ম্যাচে ইংলিশদের বিপেক্ষ ৮৭ রান করা রোহিত আজ দিলশান মাদুশাঙ্কার দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৪ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি।

৪ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন শুভমান গিল ও বিরাট কোহলি। এই দুই ব্যাটারই আজ তুলে নেন জোড়া অর্ধশতক। এই জুটিতে ভর করে ভারত আজ দলীয় অর্ধশতক পূর্ণ করে আট ওভারে আর দলীয় শতক তুলে নেয় ১৬ ওভারে।

আগের ম্যাচে শূন্য রানে ফিরে যাওয়া বিরাট আজ অর্ধশতক তুলে নেন ৫০ বলে। আর শুভমান গিল অর্ধশতক তুলে নেন ৫৫ বলে। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ভারত।

বিশ্বকাপে এর আগে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু’দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার দেখা হয়েছিল দু’দলের। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে। সব মিলিয়ে দুদল ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯৮টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত।

শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন রয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে জায়গা পেয়েছেন দুশান হেমান্থা। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

Manual4 Ad Code

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

Manual7 Ad Code

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমন্তা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code