রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে ট্রাইব্যুনাল গঠন করতে চায় ইইউ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত ও বিচারের জন্য জাতিসংঘের সমর্থনে একটি ট্রাইব্যুনাল গঠনের চেষ্টা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ভন ডের লিয়েন বলেন, বিশেষায়িত এই আদালতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় ধরনের সমর্থন পাওয়ার জন্য কাজ করতে আমরা প্রস্তুত রয়েছি।
হগভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ইউক্রেনে রাশিয়ার মানবতাবিরোধী অপরাধ তদন্তে নিজেরা উদ্যোগ নিয়েছে। তবে ইউক্রেনে রুশ আগ্রাসন বিচারের এখতিয়ার নেই আইসিসির।

Manual1 Ad Code

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, আইসিসিকে সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি আমরা প্রস্তাব দিচ্ছি একটি বিশেষায়িত আদালত গড়ে তোলার জন্য, যে আদালতের প্রতি সমর্থন থাকবে জাতিসংঘের।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code