জাতীয় ভ্যাট দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্ক, নিউইয়র্ক: মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পালিত হয় জাতীয় মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) দিবস। সকাল ১১টায় এনবিআরের সমেম্মলন কক্ষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।  দিবসের পাশাপাশি ১০-১৫ ডিসেম্বর সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যথাযথ ভ্যাট আদায়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতি বছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে এনবিআর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তবে করোনাভাইরাসের মতো জাতীয় দুর্যোগের কারণে এবারে র‌্যালি ও বড় আকারের যেকোনো অনুষ্ঠান থেকে বিরত ছিল এনবিআর। যদিও ১০ ডিসেম্বর পঞ্চমবারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code