জ্বালানির দাম ও ভর্তুকি নিয়ে বিইআরসির সঙ্গে আলোচনায়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদ্যুৎ ও গ্যাসের দাম কী পদ্ধতিতে নির্ধারণ করা হয়, এই খাতের ভর্তুকির বিষয়টি কীভাবে বিবেচনা করা হয়– এসব বিষয় বিইআরসির কাছে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রবিবার (৬ নভেম্বর) প্রায় দুই ঘণ্টা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অফিসে অবস্থান করে আইএমএফ প্রতিনিধি দল।

Manual8 Ad Code

দলের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে চার সদস্যের দলটি বিইআরসির জ্বালানির মূল্য নির্ধারণ এবং ভর্তুকির বিষয়ে তথ্য জানতে চায়। এ সময় বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিইআরসি সূত্র জানায়, আমরা দাম কীভাবে নির্ধারণ করি, কয়েকবার দাম নির্ধারণ করতে পারি কিনা এসবসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র নিয়েও তারা আলোচনা করেছেন। কিছু বিদ্যুৎকেন্দ্র পাইপলাইনে আছে, কিছু কমিশনিং হবে খুব শিগগিরই, এসব বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া বিইআরসির অধীনে গঠিত তহবিলগুলোর বিষয়েও জানতে চায় প্রতিনিধি দলটি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code