জ্বালানি তেলের সংকট সুরাহা দরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

সম্পাদকীয়: দেশের উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে পেট্রল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন মটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির মালিকরা।দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলায় বর্তমানে ১৩৬টি ফিলিং স্টেশন আছে। এর সবগুলোতেই জ্বালানি তেল সরবরাহ আসে পার্বতীপুর ডিপো থেকে। কিন্তু পার্বতীপুর ডিপোতে মজুত ফুরিয়ে যাওয়ায় তেল সংকটে পড়েছে পাম্পগুলো। অন্যদিকে পার্বতীপুর ডিপোর কর্মকর্তাদের ভাষ্য, তাদের তেলের যোগান আসে খুলনা থেকে। কিন্তু খুলনা থেকে তেল না পাওয়ায় তারা এখানকার পাম্পগুলোতে চাহিদা অনুসারে পেট্রল ও অকটেন দিতে পারছেন না। দিনাজপুরের কয়েকটি পাম্প ঘুরে দেখা যায়, বেশিরভাগ পাম্পে ‘এখানে পেট্রল ও অকটেন নেই’ সম্বলিত বোর্ড টানিয়ে রাখা। এর কয়েকটিতে ডিজেল মিললেও পেট্রল ও অকটেনের ফুয়েল মেশিনগুলো ঢেকে রাখা হয়েছে। দিনাজপুরের পাম্প মালিকদের ভাষ্য, বেশ কিছুদিন ধরে এ অবস্থা চললেও ঈদের পর থেকে সংকট চরম আকার ধারণ করেছে। ডিজেলের পাশাপাশি দু’এক জায়গায় অল্প পরিমানে অকটেন থাকলেও পেট্রোল একেবারেই মিলছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code