জ্বালানি নিরাপত্তার জন্য মধ্যপ্রাচ্য সংকট ইতিহাসের সবচেয়ে বড় হুমকি : আইইএ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১৬ minutes ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইরানে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের ‘সবচেয়ে বড় হুমকি’ তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বৃহস্পতিবার সংস্থাটি তাদের বার্ষিক প্রধান প্রতিবেদন ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ জানিয়েছে যে, বিশ্ব জ্বালানি সরবরাহে এই সংঘাতের প্রভাব সামলে নেওয়ার উপায় হারিয়ে ফেলায় শেষ পর্যন্ত গ্রাহকদেরকেই এই বাড়তি মূল্য পরিশোধ করতে হচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, পূর্বের জ্বালানি সংকটগুলোর মতোই এই সংকটও নিশ্চিতভাবেই এক ‘স্থায়ী ছাপ’ রেখে যাবে।ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলায় সংকট তৈরি হওয়ার পর থেকে ইরান হোরমুজ প্রণালী অবরুদ্ধ করা এবং উক্ত অঞ্চলের তেল ট্যাঙ্কারগুলোতে হামলা চালানো শুরু করলে উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

সংকটের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে প্রণালী দিয়ে পরিবাহিত হতো, মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রণালী দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পৌঁছে দেওয়ার নানা চেষ্টা সত্ত্বেও এর সরবরাহ ব্যবস্থা এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল প্রতিবেদনের ভূমিকায় লিখেছেন, ‘হরমুজ প্রণালির সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। ১৯৭০-এর দশকের তেল সংকটের তুলনায় এর মাত্রা অনেক বেশি।’ প্রতিবেদনের মুখবন্ধে আইইএ’র নির্বাহী পরিচালক ফাতেহ বিরোল লিখেছেন, ‘হোরমুজ প্রণালী সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, যা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাপিয়ে গেছে।’ তিনি পরিবার বা গ্রাহকদের সুরক্ষায় বিভিন্ন দেশের গৃহীত প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, উৎপাদক দেশগুলো বাজারে আরও সরবরাহ আনছে ও বিকল্প পথ ব্যবহার করছে এবং চিন আন্তর্জাতিক বাজার থেকে কেনাকাটা কমিয়ে দিয়েছে।

Manual6 Ad Code

বিরোল লিখেছেন, ‘সরকারগুলো গ্রাহকদের কিছুটা সুরক্ষা দেওয়ার জন্য মধ্যস্থতা করেছে, তবে তা সত্ত্বেও তারা উচ্চ মূল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সরবরাহের ঘাটতির সম্মুখীন হয়েছে।”প্রতিবেদনের অন্যত্র বলা হয়েছে, “অন্যান্য সুরক্ষা কবচগুলো দুর্বল হয়ে যাওয়ায় ক্রমেই গ্রাহকদের ওপর — এবং চড়া দামের ওপর — এর প্রভাব সামলে নেওয়ার চাপ পড়ছে।”অবশ্য গত জুলাই মাসে বিরোল কিছুটা আশাব্যঞ্জক বার্তা দিয়ে লিখেছিলেন যে, তেলের বাজার তখনও “বেশ কয়েকটি স্বস্তিদায়ক বিষয়ের” কারণে সুবিধা পাচ্ছিল।

— ফিরে আসার আর কোনো ‘পথ নেই’ —
ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে প্রাণঘাতী বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারগুলোর ওপর যখন ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বিশ্বনেতাদের একত্রিত হওয়ার আগে আইইএ’র এই প্রতিবেদনটি প্রকাশ পেল।

Manual1 Ad Code

সংস্থাটি তার জ্বালানি ভাবনার জন্য তিনটি দৃশ্যপট বা চিত্র ব্যবহার করে থাকে: একটি সতর্কতামূলক চিত্র যা বর্তমানে কার্যকর থাকা নীতিগুলোকে বিবেচনা করে; একটি মধ্যবর্তী চিত্র যা এখনো গৃহীত হয়নি এমন পদক্ষেপসহ সরকারের “ঘোষিত” নীতিগুলোকে বিবেচনা করে; এবং তৃতীয় একটি চিত্র এমন এক বিশ্বকে বিবেচনা করে যা ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনে পৌঁছাবে। তার মধ্যবর্তী চিত্রে আইইএ পূর্বাভাস দিয়েছে যে, তেলের বৈশ্বিক চাহিদা ২০৩০ সালের দিকে সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং এরপর ধীরে ধীরে হ্রাস পাবে, যেখানে গ্যাসের চাহিদা প্রায় ২০৩৫ সাল পর্যন্ত বৃদ্ধি পাবে। বর্তমান এই প্রতিবেদনের জন্য সংস্থাটি মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে কী ঘটতে পারে তার ওপর ভিত্তি করে আরও দুটি অতিরিক্ত চিত্র যোগ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিরোল বলেন, “যদিও জ্বালানি খাত এবং বৈশ্বিক অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে, কিন্তু এই সংকট যত দীর্ঘায়িত হবে, এর প্রভাব তত গভীর হবে এবং জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোনো নির্ভরযোগ্য পথ আমি দেখতে পাচ্ছি না।”

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code