

মো. বোরহান উদ্দিন:
ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইনক এর কার্যকরি কমিটি ও উপদেষ্টা মন্ডলীর যৌথ আলোচনা সভা গত ১২ জুলাই বিকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ।
আবদুল মজিদ রহিমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিব মোঃ আহসান । পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ।
বক্তব্যে অংশগ্রহণ করেন – আলি হাসান কিবরিয়া অনু, মহিউদ্দিন মোহাম্মদ ,আজিজুর রহমান আরজু , আফছার আলী. বাবুল হোসেন, শিহাব উদদিন, মোঃ ওবাইদুল হক, বোরহান উদ্দিন , সাজেদুল ইসলাম , রোকনুজজামান, ইফতেদুর রহমান, সাদিকুর রহমান, রেজাউল ইসলাম, আখতারুজজামান লিটন, সাজেদুর রহমান, রফিকুল আজম খান বিপ্লব, কামরুল হাসান, মৃদুল জসিম উদ্দিন, শাহানাজ পারভীন প্রমূখ।
সভায় মো বোরহানউদ্দীনকে পিকনিকয়ের আহবায়ক ও সম্পাদক করে বার্ষিক ম্যাগাজিন প্রকাশ, ঈদ পূর্ণ মিলনীর পর্যালোচনা ,মেম্বার নবায়নের থানা ভিত্তিক আলোচনার মাধ্যমে উপদেষ্টা মোঃ মহিউদ্দীন মোহাম্মদ কে প্রধান করে প্রতিটি থানা থেকে ১ জন করে সদস্যের দায়িত্ব দেওয়া হবে । কবর কেনা ও রক্ষণাবেক্ষণ ।
এছাড়া কোভিড -১৯ কে সামনে রেখে মানবিক দিক বিবেচনা করে ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইনক এর কার্যকরি কমিটি ও উপদেষ্টা মন্ডলীর যৌথ আলোচনায় , ঝিনাইদহের ৬ টি থানায় ৫ টি করে অক্সিজেন গ্যাস প্রদান করে ঝিনাইদহ বাসীর পাশে থাকার জন্য সকল ঝিনাইদহ প্রবাসীকে আহবান জানানো হয়।
সবশেষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও করোনায় ঝিনাইদহে সকল মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।