ঝুঁকিপূর্ণ ‘কিনব্রিজ’ মেরামতে অর্থ বরাদ্দ হলেও শুরু হচ্ছে না কাজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর বুক চিরে রূপালি ফিতার মতো বয়ে গেছে স্রোতস্বিনী সুরমা। নগরের মাঝামাঝিতে নদীটির উপর প্রায় ৯ দশক ধরে কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ‘কিনব্রিজ’। কিন্তু সংস্কারের অভাবে বর্তমানে ধুঁকছে ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের ব্রিজটি। ঝুঁকিপূর্ণ অবস্থায়ই এর উপর দিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন।

সম্প্রতি জানা গেছে, কিনব্রিজ সংস্কারের জন্য এক বছর আগে ২ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ হলেও এখনও শুরু হয়নি কাজ। কবে কাজ শুরু হবে সেটিও বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট ভিউ’র খবর নিয়মিত পেতে

দিয়ে যুক্ত থাকুন

জানা যায়, ব্রিটিশ আমলে তৈরি লোহার কাঠামোর দৃষ্টিনন্দন ‘কিনব্রিজ’ নির্মাণ করেছিল রেলওয়ে বিভাগ। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন অসম (বর্তমান আসাম) প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘কিনব্রিজ’। প্রায় ৯ দশক ধরে ঠায় দাঁড়িয়ে থাকা সেতুটি দেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর নির্মিত প্রথম সেতু। এর দৈর্ঘ্য ১ হাজার ১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট। নির্মাণের পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। পরে ১৯৭৭ সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফা সংস্কার করেছিল। এরপর কিনব্রিজে আর বড় ধরনের কোনো সংস্কার হয়নি।

Manual5 Ad Code

এদিকে, সময় পরিক্রমায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ঐতিহ্যবাহী সেতুটি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রকৌশল বিভাগ দেখভাল করলেও এটির মূল অভিভাবক সড়ক ও জনপথ অধিপ্তর। তাই নড়বড়ে সেতুটি রক্ষায় ২০১৯ সালের ১ সেপ্টেম্বর সওজ-কে অবগত করে দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে এর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছিলো সিটি করপোরেশন।

ওই সময় কিনব্রিজকে ফুট ওভারব্রিজে (পদচারী-সেতু) রূপান্তর করার জন্য একটি প্রস্তাবও সওজ-কে দেয় সিসকি। তবে সে প্রস্তাব আলোর মুখ দেখেনি। উপরন্তু সুরমার দক্ষিণপারের বাসিন্দাদের দাবির মুখে বন্ধের ৫২ দিন পর লোহার বেষ্টনী অর্ধেক কেটে শুধু রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরকাইলে চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়। কিন্তু কিছুদিন পর সেই বেষ্টনী পুরোপুরি ভেঙে যায় এবং ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ছোট-বড় যানবাহন ফের চলাচল শুরু করে। বিষয়টি দেখেও না দেখার ভান করে সিসিক এবং সওজ। সেই থেকে এখনও চলাচলের অনুপযোগী অবস্থায় আছে ব্রিজটি।

তবে সম্প্রতি জানা যায়, কিনব্রিজের সংস্কার কাজের জন্য এক বছর আগে অর্থ বরাদ্দ হয়েছে।

Manual7 Ad Code

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, কিনব্রিজ সংস্কারের বিষয়ে ২০২০ সালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় আলোচনা করা হয়। সেখানে সেতু সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। পরবর্তীতে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সওজ সিলেট অফিস। ওই বছরেরই জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত শুরু হয়নি সংস্কার।

Manual5 Ad Code

সওজের প্রকৌশল বিভাগ সূত্র জানিয়েছে, তৎক্ষালীন সময়ে কিনব্রিজ নির্মাণ করা হয়েছিল রেলওয়ে বিভাগের মাধ্যমে। লোহার কাঠামোর কাজে রেলওয়ের প্রকৌশল বিভাগ বেশি পারদর্শী। তাই কিনব্রিজ সংস্কার ও কিছু মেরামত কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, সংস্কারের জন্য বরাদ্দ হওয়া টাকা গত বছর জুনেই রেলওয়ে কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। তবে সংস্কারকাজ কবে শুরু হবে এ বিষয়ে রেলওয়ে বিভাগ ভালো বলতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code