

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবুল কাশেম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ আবুল কাশেম (১২৭০৫), অধ্যাপক, উদ্ভিদবিদ্যা এবং ওএসডি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাকে সংযুক্ত অধ্যক্ষ হিসেবে বিশ্বনাথ সরকারি কলেজ, বিশ্বনাথ, সিলেটে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। নতুন অধ্যক্ষের যোগদানে বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।