গোলাপগঞ্জে নদী সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নদী রক্ষা কমিশনের নদী সমীক্ষা প্রকল্প ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

২৯ নভেম্বর দুপুর ২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী রক্ষা সমীক্ষা প্রকল্পের টিম লিডার সৈয়দ মো. মতলুবুর রহমান ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবুর রহমান বলেন, নদী দূষণ ও নদী দখলের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে, এভাবে চলতে থাকলে  মানুষের জীবনযাত্রা, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এজন্য সরকার নদী রক্ষায় সর্বোচ্ছ গুরুত্ব দিচ্ছে। নদী পুনরুদ্ধার ও সংরক্ষণে, দখলদারত্বের অবসান ও দূষণ মুক্ত করতে সমন্বিত ভাবে পদক্ষেপ গ্রহণ করার এখনই উপযুক্ত সময় । সেজন্য সকলের সহযোগিতা দরকার ।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ত্যাগি মনোভাব নিয়ে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির এর সভাপতিত্বে ও ৪৮ নদী রক্ষা সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার এ.আর এম খালেকুজ্জামান এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মো. মনির আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদের প্্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ রহিম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ সুজিত তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ঢাকাদক্ষিণ সহকারী ভূমি কর্মকর্তা সামসুল আলম, ভাদেশ্বর সহকারী ভূমি কর্মকর্তা সুক্রীতি রঞ্জন দাস, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুমিত হীরা, সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল মতিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, কৃষক প্রতিনিধি আরজমন্দ আলী, সাংবাদিক হারিছ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code