কামরানের বাসায় মেয়র আরিফ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual3 Ad Code

কামরানের মৃত্যুর খবর পেয়েই সোমবার সকাল পৌণে ১০টার দিকে সেখানে যান মেয়র আরিফ।

Manual3 Ad Code

এ সময় তিনি বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। কিছুক্ষণের জন্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ নগরভবনে নেওয়ারও দাবি জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual8 Ad Code

এর আগে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান।

Manual1 Ad Code

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক এ মেয়রের ফলাফল পজিটিভ আসে। এদিন থেকে বাসায় চিকিৎসা দেওয়া হলেও পরদিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code