টরন্টোতে বড় টাওয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা প্রতিনিধি: বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৬ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

কানাডার টরন্টো শহরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সিএন টাওয়ার। এর উচ্চতা ৫৫৩ মিটার বা প্রায় ১ হাজার ৮১৫ ফুট। ১৯৭৬ সালের এই দিনে টাওয়ারটির দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ২০০৭ সাল পর্যন্ত এটাই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। রৌদ্রোজ্জ্বল দিনে এই টাওয়ার থেকে ১৬০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা সম্ভব। সিএন টাওয়ার থেকে নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত দেখা যায়। দেখা যায় নিউইয়র্ক শহরও।
বিশ্বজুড়ে আলোচিত হ্যারি পটার সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’। ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের লেখা এই বই প্রথম প্রকাশিত হয় যুক্তরাজ্য, ১৯৯৭ সালের ২৬ জুন। অল্প দিনের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় এই বই। ফলে একে একে প্রকাশিত হয় হ্যারি পটার সিরিজের পরের বইগুলো। মানুষের নিত্যদিনের জীবনে টুথব্রাশ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু কখনো মনে হয়েছে কি, এই জিনিসের ব্যবহার কবে থেকে শুরু হয়েছে? কোথায় হয়েছে এর উদ্ভাবন? সময়টা ১৪৯৮ সাল। চীনে উদ্ভাবন হয় টুথব্রাশের। ওই সময় বাঁশের তৈরি কাঠির মাথায় বুনো পশুর চুল যুক্ত করে টুথব্রাশ বানানো হয়েছিল। পরে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক রূপ পেয়েছে টুথব্রাশ।

Manual7 Ad Code

পণ্যের মোড়কে বারকোডের ব্যবহার এখন অহরহ দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের ওহাইওর ট্রয় এলাকায় মার্শ সুপারমার্কেটে প্রথম বারকোড ব্যবহার করা হয় ১৯৭৪ সালের ২৬ জুন। চুইংগামের একটি প্যাকেটে বারকোড বসানো ছিল। ওই সুপারমার্কেটের বিক্রেতা শ্যারন বুচানান বারকোডটি স্ক্যান করে চুইংগাম বিক্রি করেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code